অতিরিক্ত ভাড়া আদায়ে রাজশাহীর দুটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা
শেয়ার করুন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহীর উদ্যোগে মহানগরীর শিরোইল বাস টার্মিনালের কাউন্টারগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
আজ বুধবার দুপুরে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মহানগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালান এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ পরিবহনকে ৫ হাজার টাকা এবং নিউ হিমাচল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া বন্ধে এবং ভাড়ার তালিকা প্রদর্শন করার ব্যাপারে সকলকেই সতর্ক করেন। অভিযানের সময় রাজশাহীর বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
