অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে রাস্তায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

🗓 Wednesday, 9 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 9 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই সাথে দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে নগরীর জিরো পয়েন্টে রাজশাহী কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলাফলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, কৃতকার্য শিক্ষার্থীদের সাথেই ভর্তির সুযোগ করে দেয়া ও যে কোন শর্তে মাস্টার্স শেষবর্ষে ভর্তির সুযোগ করে দিতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উল্লেখ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর