অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট রাজশাহী বিভাগে তৃতীয় দিনের মতো চলছে, ভোগান্তিতে জনসাধারণ

🗓 Sunday, 7 November 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 November 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট চলছে।
আজ রোববার সকাল থেকেই ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে রাজশাহী জেলা ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি এবং মহানগরীতে কোন বাস প্রবেশ করেনি। তবে বাস র্টামিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, হঠাৎ করে ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি এবং এর সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি। এ কারণে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বাসের ভাড়া সমন্বয় করলেই আমরা ধর্মঘট থেকে ফিরে আসবো।
তবে হঠাৎ করে ধর্মঘট ডাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর