আগামিকাল রাজশাহী কলেজে অর্নাস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু, অংশ গ্রহন করবেন ১৫৮৫৭ শিক্ষার্থী

🗓 Friday, 30 May 2025

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 30 May 2025

👁️ ২৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

আগামিকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশসেরা রাজশাহী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন ভর্তি কমিটি।

পরীক্ষা আগামিকাল বেলা ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী কলেজে ২৪ টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১৫,৮৫৭ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। প্রতি আসনে লড়ছেন ৪ জন করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। বিজ্ঞান বিষয়ে ৮৮০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৮,৮৪২ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, মানবিক বিষয়ে ২,৪৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৫,৬৯৫ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে ৯০৫টি আসনের বিপরীতে ১,৩২০ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে।

রাজশাহী কলেজসহ মহানগরীর ১২টা কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজে ও হাজী মোহাম্মদ মুহসীন উচ্চ বিদ্যালয়ে, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা অনুুষ্ঠিত হবে শাহ মখদুম কলেজে আর বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত, কামারুজ্জামান সরকারি কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, গভ: ল্যাবরেটরী হাইস্কুল, পিএন বালিকা বিদ্যালয়, মসজিদ মিশন, বরেন্দ্র কলেজ, শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয় ও লোকনাথ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি কেন্দ্রের বাহিরে আলাদা ভাবে সিট প্লান প্রকাশ করা হবে। সার্বিকভাবে ভর্তি ইচ্ছুকদের সহযোগিতা করবেন কলেজের বিএনসিসি, রোভার দলের সদস্যরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর