আগামি ১৫ মার্চ রাজশাহী জেলায় ৩ লক্ষ ৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন খাওয়ানো উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জনের আয়োজনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা: মোসা মাহবুবা খাতুন ভিটামিন এ প্লাস খাওয়ানোর সার্বিক তথ্য চিত্র তুলে ধরে জানান, আগামি ১৫ মার্চ অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে রাজশাহীতে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এবার জেলার ৯টি উপজেলায় ৩ লক্ষ ৫ হাজার জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৭২ হাজার জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হবে। জেলার ৯টি উপজেলায় ২ হাজার ২০১টি কেন্দ্রে ৪ হাজার ৪০২ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
প্রতিটি কেন্দ্রে ২জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
