আজ থেকে শুরু হলো ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা

🗓 Thursday, 27 May 2021

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 27 May 2021

👁️ ৩০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

আজ থেকে শুরু হলো ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা। গত বছরের ন্যায় এবছর চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু করা হলো এ ম্যাংগো স্পেশাল ট্রেনের।

আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাংগো স্পেশাল ট্রেন সার্ভিসের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায় আম, লিচু, সবজি জাতীয় পণ্য কম খরচে পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও সরদাহ রোড হয়ে ঢাকা পর্যন্ত চলবে এই ট্রেন। ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা। যেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়ে ২০ টাকার মতো।

পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ম্যাংগো স্পেশাল ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ এর রহনপুর থেকে দুপুর ২টায় আম নিয়ে রাজশাহী স্টেশন ও সরদাহ রোড হয়ে ঢাকা পৌঁছাবে রাত ১ টায়। আবার রাত ২টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ এর রহনপুর রেলস্টেশনে পৌঁছাবে বেলা ১১ টায়।

ম্যাংগো স্পেশাল ট্রেনটি মালামাল তোলার জন্য চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, রহনপুর, কাঁকন, রাজশাহী, হরিয়ান, সরদাহ রোড, আড়ানী, আবদুলপুর স্টেশনে থামবে। ম্যাংগো স্পেশাল ট্রেনের পাঁচটি ওয়াগনে (পণ্যবাহী বগি) পণ্য পরিবহন করা যাবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন পণ্য পরিবহন করা যাবে।

গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনের মাধ্যমে ৮৫৭ টন পণ্য পরিবহন করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা টাকা আয় করে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর