বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে কুয়াশা না থাকলেও বইছে হিমেল হাওয়া।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ শুক্রবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৮৯ ভাগ।
এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৩১ জানুয়ারি ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।