বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা রয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সকাল ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯০ ভাগ।
এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৩১ জানুয়ারি ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা এখনও রয়েছে। তবে দুইএক দিনের মধ্যে শীতের তীব্রতা কমে আসবে।
এদিকে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।