বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আরইউজে’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তানজীমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও আরইউজে’র সহ-সভাপতি তৈয়বুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিজয়ের ৫০ বছরে দেশ ও জাতির অনেক উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু অনেকেই আমরা মুখে মুক্তিযুদ্ধের চেতনার বলি কিন্তু অন্তরে ধারণ করি না। কাজেই আমাদের মুখে না বলে কাজে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে।
এছাড়া আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।