আরএমপি‘র অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে আটক ১৭

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ১৭ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে মাদকদ্রব্যসহ ২ জন, অন্যান্য অপরাধে ১১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।