বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩২ জনকে আটক করে।
আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩২ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৫ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৪ জনকে আটক করে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১১ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৫ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২০ বোতল ফেন্সিডিল, ২৮ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ লিটার চোলাইমদ ও ৫২৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।