আরএমপি‘র উদ্যোগে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

🗓 Wednesday, 23 June 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 23 June 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় সিএন্ডবির মোড় সংলগ্ন আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তর প্রাঙ্গনে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ২০০ জন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আরএমপি কমিশনার বলেন, লকডাউনের কারণে শ্রমজীবিরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছে। কষ্টে থাকা এসব শ্রমজীবি মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সে ধারাবাহিকতায় সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এছাড়াও তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে শৃংখলার সাথে জীবন যাপনের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীসহ কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি মানবিক আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর