আরএমপি’র ‘গ্রান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত

🗓 Sunday, 13 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Sunday, 13 February 2022

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘গ্রান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ৮ টার দিকে পুলিশ লাইন্স একাডেমিতে আরএমপি’র পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক গ্রান্ড মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন। তিনি তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর