আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

🗓 Sunday, 20 June 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 20 June 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উদ্যোগে তিন থানায় বৃক্ষরোপণ অভিযান-২০২১ পালিত হয়েছে।

আজ রবিবার আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতিহার থানা, কাটাখালী থানা এবং বেলপুকুর থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ অভিযান-২০২১ পালন করেন।

এসময় পুলিশ কমিশনার মতিহার থানার বিহাস চত্ত্বর ও মোহনপুর ব্রীজগামী মহাসড়কের রাস্তার ধার, কাটাখালী থানার হরিয়ান চিনিকল এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী এবং বেলপুকুর থানার বঙ্গবন্ধু গোলচত্বরে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।

বৃক্ষরোপণ অভিযানে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ন। এছাড়া তিনি গাছ লাগাতে, গাছের যত্ন নিতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষণ বানার্জী ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক পিপিএম এবং একই বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাফিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানা ও ফাঁড়ির আওতাধীন এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২১ পালন করা হবে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর