বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে দেশব্যাপী চলছে সাত দিনের সর্বাত্ত্বক কঠোর লকাডাউনের দ্বিতীয় দিন।
তার অংশ হিসেবে রাজশাহী মহানগরীতেও পালিত হচ্ছে কঠোর লকডাউন। সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্বক লকডাউনের বিধি-নিষেধ সঠিকভাবে পালিত হচ্ছে কি না, তা পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
আজ শুক্রবার বাদ জুমআ পুলিশ কমিশনার বোয়ালিয়া থানাধীন সাহেববাজার পরিদর্শন করেন। এসময় তিনি জিরোপয়েন্টের আশপাশের সড়কের চারিদিক ঘুরে দেখেন এবং ডিউটিরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।