ইউপি নির্বাচনে প্রশাসনের কঠোর অবস্থানে থাকার সিদ্ধান্ত: চারঘাটে আইনশৃঙ্খলা সভা

🗓 Tuesday, 14 December 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 14 December 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে চারঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিনা আখতার প্রমুখসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে, চারঘাটকে মাদক মুক্ত করতে প্রশাসনকে আরো কঠোর এবং দায়িত্বশীল হতে হবে। যাতে করে ইউপি নির্বাচনকে ঘিরে মাদকের হাত থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করা যায়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর