বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে, ফিলিস্তিনি জনগনের উপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলা ও গণহত্যা বন্ধে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ফিলিস্তিন সংহতি পরিষদ রাজশাহীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফিলিস্তিন সংহতি পরিষদ রাজশাহী শাখার আহ্বায়ক এ্যাডভোকেট মুরাদ মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক রাগীব হাসান মুন্নাসহ ফিলিস্তিনি সংহতি পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ইহুদীবাদী ইসরাইলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে অব্যাহত মুসলমান হত্যা, অগ্নিকান্ড ও নির্বিচারে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।