ঈদ উপলক্ষে রাজশাহীতে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
কোরবানির ঈদকে সামনে রেখে রাজশাহীতে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর গুরুত্বপূণ ১০টি পয়েন্টে ট্রাকে করে তিনটি ভোগ্যপণ্য বিক্রয় করছেন। টিসিবির নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, মুসুর ডাল ও ভোজ্যতেল। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়, মুসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং প্রতি লিটার ভোজতেল বিক্রয় হচ্ছে ১৩৫ টাকায়। আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।
এতে করে ভোক্তারা মনে করছেন, বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের মূল্য কাছাকাছি হওয়ায় নি¤œ আয়ের মানুষের কাছে টিসিবি’র পণ্য আর সহনীয় পর্যায়ে থাকছে না। মূল্যছাড়ের সুবিধা কার্যকরভাবে দিতে না পারলে টিসিবির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সরকারের কাছে তারা টিসিবির পণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, মহানগরীর ৩০টি ওয়ার্ডে নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার এই পণ্যগুলো ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। শুক্রবার ও শনিবারসহ প্রতিদিনই পয়েন্টগুলোতে পণ্য বিক্রয় করা হবে। বিক্রয় চলবে ৩ জুন পর্যন্ত। এর পাশাপাশি, নিয়মিতভাবে কার্ডধারীদের মধ্যেও মাসিক ভিত্তিতে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।
