একদিনে রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

🗓 Monday, 27 December 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 27 December 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত একদিনে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে গ্রেফতার করে।

আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে গ্রেফতার করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা- ০১জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা ০১ জনকে আটক করে। এদের মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত ২৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর