বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে আদালতের আদেশ বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিতের ওপর উদ্বুদ্ধকরণ আলোচনা সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগীর একটি রেস্তোঁরায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা) আয়োজনে ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজন্সী (সিডা) সার্বিক সহযোগিতায় এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী বেলা কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকতা মিজানুর রহমান, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি’র রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বেলা কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। মুক্ত আলোচনা ও সঞ্চালনা করেন, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের পর আবর্জনায় পরিণত হয়। এইসব পণ্যগুলি আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় বলে মনে হলেও মানুষ, বন্যপ্রানী, পরিবেশ ও প্রতিবেশের ওপর তা বিধ্বংসী প্রভাব ফেলে। কারন প্লাস্টিক ভূগর্ভস্থ জল, মহাসাগর এবং নদীকে দূষিত করে যা মানুষ তথা প্রাণীকূলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এখন থেকেই পরিহার করা প্রয়োজন।
উদ্বুদ্ধকরণ সভায় মহানগীর বিভিন্ন রেস্তোঁরার মালিক, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।