এবার রাজশাহীতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলেন পৌর মেয়র আব্বাস, অডিও ভাইরাল

🗓 Tuesday, 23 November 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 23 November 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবার কটুক্তি করলেন রাজশাহীর কাটাখালী পৌরসভার নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এ নিয়ে তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার রেশ কাটতে না কাটতেই রাজশাহীর কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীর একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল স্থাপন ইসলামের চোখে মহাপাপ; সে কারণে রাজশাহী সিটি গেটে জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর মুর‌্যাল বসাতে না দেয়ার নির্দেশ দিয়েছেন এই মেয়র।

কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক এবং তিনি জেলা আওয়ামী লীগেরও সদস্য।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর