এবার রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন

🗓 Sunday, 14 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 14 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আজ সারাদশের ন্যায় রাজশাহীতে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৯১৬ জন। আর ছাত্রী ৯৮ হাজার ৬৫২ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৮৭ হাজার ৫৪৫ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৬১ জন। আর মানোন্নয়ন দিচ্ছে ২৬২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮১ হাজার ২২৪ জন বিজ্ঞান বিভাগ থেকে, ১ লাখ ১৪ হাজার ৭২৫ জন মানবিকে এবং ১১ হাজার ৬১৯ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নিচ্ছে। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১ হাজার ৮৬ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন জানান, আজ সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হচ্ছে। সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হবে পরীক্ষা। বিভাগের আট জেলায় এবার ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর