এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের রাজশাহীতে সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী মহানগর ছাত্রশিবির।

আজ শনিবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর ছাত্রশিবিরে আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে ছিলেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। এসময় মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, নায়েবে আমির ডা. জাহাঙ্গির, মহানগর ছাত্রশিবির সভাপতি শামিম উদ্দিনসহ মহানগর ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আল-মামুন রাসেল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, তোমাদের দক্ষতা অর্জনের পাশাপাশি বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। পুরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে। ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে এবং তা পালনের মাধ্যমে আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে হবে।