এস.এস.সি ব্যাচ-২০২২ সালের ৭০ ভাগ সিলেবাস কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন

🗓 Wednesday, 6 October 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 6 October 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে এস.এস.সি ব্যাচ-২০২২ সালের ৭০ ভাগ সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯ টায় মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী গভ: ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী তানভীর রহমান বিশাল, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আকাশ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শামীম রেজওয়ান, অগ্রণী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফারহান তানভীর, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থী সোহান, রাজশাহী বহুমুখী স্কুলের শিক্ষার্থী হিয়া, নজমুল হক স্কুলের শিক্ষার্থী মেঘলাসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, করোনাকালে নবাগত দশম শ্রেণীতে থাকাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং পর্যাপ্ত শিক্ষালাভ না হওয়ায় ৭০ ভাগ সিলেবাস কমানো হলে আমাদের প্রত্যেকের জন্য আশানুরূপ ফলাফল আসবে। আর আমাদের এই দাবি না মানলে অন্দোলন অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর