ওয়াসা পানির তিনগুন দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

🗓 Monday, 7 February 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 February 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

চলতি বছরের পহেলা ফেব্রুয়ারী থেকে রাজশাহীতে পানির দাম তিনগুন বাড়িয়েছে ওয়াসা কতৃপক্ষ।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত এই বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে নগরীর জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, রাজশাহী ওয়াসার পানির দাম বৃদ্ধির ঘটনা কোন প্রকার জনমত না নিয়ে, গণশুনানি না করেই এই সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহীর গণমানুষের আয়ের সাথে সংগতি রেখে গণশুনানির মাধ্যমে পানির দাম নির্ধারন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, এড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা ন্যাশনাল এন্ড ফেডারশনের সভাপতি আলতাফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার এবং দেবাশীষ প্রামানিক দেবু প্রধান সমন্ধয়ক জামিল বিগ্রেড।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর