বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশের ন্যায় রাজশাহীতে গণপরিবহণে অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে যানবাহন চলাচল করছে।
আজ বুধবার সকাল থেকে রাজশাহীর কেন্দ্রীয় বাস র্টামিনালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে যানবাহন চলাচল করছে। বাসে যাত্রী চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ,স্প্রে,ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যাত্রীদের উঠানো হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।
রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান, সরকারের সিদ্ধান্ত মতে আমরা বাস চালাচ্ছি। যাত্রীদের বাসে উঠার সময় গাড়ির সুপারভাইজারকে নির্দেশ দেয়া আছে, মাস্ক বাদে কেউ যাতে গাড়িতে না উঠে, আর যাত্রীদের উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।