করোনার কারণে রাজশাহীতে বই উৎসব না হলেও বই বিতরণ অনুষ্ঠিত

🗓 Friday, 1 January 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 1 January 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

করোনাভাইরাস মহামারীর কারণে সারাদেশের মতো রাজশাহীতেও বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দেয়া হয়েছে। রাজশাহী মহানগরীতে ২০১০ সাল পর থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনাভাইরাস কারনে এবার তা সম্বভ হচ্ছে না। আজ শুক্রবার সকালে মহানগরীর পিএন সরকারি স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে স্বল্প পরিসরে বই বিতরণ করা হয়েছে জানান স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা। মহানগরীর প্রতিটি বিদ্যালয়ে স্বল্প পরিসরে বই বিতরণ করা হচ্ছে। রাজশাহী মহানগর ও জেলায় এবার ১২ দিনে বই বিতরণ করা হবে। একেকটি ক্লাসের শিক্ষার্থীরা তিন দিনে বিভিন্ন ভাগে এসে বইগুলো নিয়ে যাবে। এছাড়া প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। নতুন বছরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বই হাতে পেয়ে অনেক খুশি শিক্ষার্থীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর