করোনা নিয়ন্ত্রনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

🗓 Wednesday, 26 May 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 26 May 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা নিয়ন্ত্রনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১০ টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে করোনা নিয়ন্ত্রনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোট রাজশাহী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাম গনতান্ত্রিক জোট রাজশাহী শাখার সমন্বায়ক রাগীব হাসান মুন্নার সভাপতিতে¦ ও সংগঠনের সিনিয়র নেতা চেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমরেড এ্যাডভোকেট মুরাদ মুর্শেদ, কমরেড এনামুল হক ও আলফাজ হোসেন যুবরাজসহ রাজশাহীর বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, করোনা নিয়ন্ত্রনে পর্যাপ্ত ব্যবস্থা, প্রান্তিক মানুষকে পূর্ণ রিলিফের আওতায় নিয়ে আসা ও রাজশাহী বিভাগের সকল মানুষকে ১ বছরের মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর