বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
“করোনা ভাইরাস” এর সংক্রমন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থপনার লক্ষ্যে গঠিত রাজশাহী জেলা পর্যায়ের কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। r
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল ও সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, টিকা যাতে সুষ্ঠ ভাবে প্রয়োগ করা যায় এজন্য স্বাস্থ্য বিধি মেনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে যাহারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করেছেন সে সকল ব্যক্তিরা টিকা পাবেন। প্রথম পর্যায়ে ১৫টি কার্টুনে ১৮ হাজার ভায়াল ভ্যাকসিন আমরা পেলাম। প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন আছে। সেই হিসেবে মোট ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন আমারা পেয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পুলিশ লাইন হাসপাতাল ও রাজশাহী সেনাবাহিনীর হাসপাতাল এ তিনটি পয়েন্টে টিকা প্রদান করা হবে।
আর প্রতিটি পয়েন্টে ৭ থেকে ৮টি বুথ থাকবে। এছাড়াও প্রতিটি উপজেলায় তিনটি করে বুথ করা হবে। আর প্রতিটি বুথে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন ব্যক্তির মধ্যে টিকা প্রদান করা হবে। আগামি দুই দিনের মধ্যে সিটি কর্পোরেশনের সেন্টার ও প্রতিটি উপজেলায় এ ভ্যাকসিন পাঠানো হবে।