করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধকরণ ও সতর্কীকরনে পুলিশের পথসভা অনুষ্ঠিত

🗓 Sunday, 21 March 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 21 March 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

“মাস্ক পরার অভ্যেস,কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনগণকে উদ্বুদ্ধকরণ ও সতর্কীকরনে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।

আজ সকাল সাড়ে ১০টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এ লক্ষে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরে একটি মানববন্ধন ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। পথ সভায়, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, মহানগরীর বিভিন্ন রাজনৈতিক,

সামাজিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, স্বাস্থ্য সচেতনতা অটুট ও স্বাস্থ্য বিধি মেনে সকলকে একযোগে কাজ করতে হবে। যাতে এই মহামারি থেকে সকলে রক্ষা পাই।
পথ সভা শেষে নাগরিকদের উদ্বুদ্ধকরণ ও দুস্থদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পুলিশ কমিশনার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর