বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
“মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ চারঘাট মডেল থানার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন রোধে সাধারন মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করা হয়।
এ লক্ষ্যে আজ রবিবার সকাল ১০টায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি থানা থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে চারঘাট বাজার, সরদহ বাজার, সারদা ট্রাফিক মোড়ের পথচারী, রিক্্রা-ভ্যানচালক, ও জনসাধারন এর মাঝে মাস্ক বিতরন করা হয়।
এসময় চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাড়ির বাহিরে গেলে অবশ্যই বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। এছাড়া তিনি জনগনকে সচেতনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় ইন্সপেক্টর (তদন্ত) নিত্য পদ পাল, উপ-পরির্দশক মনিরুল ইসলাম, শাহ আলম, সেকেন্দার আলী, সুজন আলী, এএসআই মোজাহারুল হোসেন ও আশরাফুল ইসলামসহ থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।