কাঠ মিস্ত্রীর কাজের ফাঁকে পড়াশোনা করে রাবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ১ম হওয়ায় আরএমপি’র সংবর্ধনা

🗓 Thursday, 18 November 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 18 November 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

কাঠ মিস্ত্রীর কাজের ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ২০২০-২১ সেশনে ‘বি’ ইউনিটে ১ম হওয়া অদম্য, পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলী কে সংবর্ধনা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক তুলে দেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এসময় শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা ” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। সেই লক্ষ অর্জনে মোস্তাকিমের মতো তরুণ মেধাবীদের এগিয়ে আসতে হবে। মোস্তাকিমকে শিক্ষা অর্জন করে দেশে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানান কমিশনার।

এসময় মোস্তাকিম জানান, পুলিশ কমিশনারের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অত্যান্ত আনন্দিত ও উচ্ছ্বাসিত। পুলিশ কমিশনার মহোদয় আমার মতো ছেলেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এনে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছেন। এই সংবর্ধনা আমাকে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে তার পাশে থাকার কথা ব্যক্ত করায় পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার রশীদুল হাসান, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর