কিছু কিছু লোক ইন্ডাস্ট্রি করেছেন টাকা-পয়সা এদিক ওদিক করার জন্য :শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কারখানাগুলোতে কিছু দিনের মধ্যে ৭ থেকে ৮ শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা আছে, যারা কখনো ডিফল্ট হয়নি, শ্রমিকদের দেখাশুনা করছে, ঠিক মতো বেতন দিচ্ছে। কিছু কিছু লোক ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন টাকা-পয়সা এদিক ওদিক করার জন্য।
তিনি আজ দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে রাজশাহীতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখন ফেডারেশন বা শ্রমিক ইউনিয়নগুলোতে দেখা যাচ্ছে আগে একজন ছিলো তাকে শরিয়ে আরেক জন বসে গেছে। কোন নির্বাচন হয়নি। তাই এ অঞ্চলের শ্রমিক নেতাদের বলেছি আপনারা নির্বাচিত হয়ে শ্রমিকদের পক্ষ থেকে এসে কথা বলেন। মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতারসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী অঞ্চলের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) বিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্ঠা। সট: ব্রি জে: অব: ড. এম সাখাওয়াত হোসেন, উপদেষ্টা নৌপরিবহন মন্ত্রণালয়।
