কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়েছে রুয়েট ও রাবি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা, মিথ্যা মামলা ও অমানবিক বহিষ্কারের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি লাইব্রেরী ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। সেই সাথে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের পাশে রুয়েট রয়েছে বলে ঘোষণা করেন।

এদিকে কুয়েটের সাথে একত্বতা ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।