বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে রাজশাহী মহানগর বিএনপি’র অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন।
আজ সোমবার বিকাল থেকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। বিকাল ৩টার পর থেকেই মহানগরীর বিএনপি’র কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে না দেওয়া হলে কেন্দ্রে থেকে পরবির্ততে, যে কর্মসূচি ঘোষনা করা হবে তা কঠোর ভাবে বাস্তবায়ন করা হবে।