বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তার রোগমুক্তি কামনায় রাজশাহীর চারঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নজমুল হকের নিজ কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় চারঘাট উপজেলা ও ইউনিয়নের বিএনপি’র নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিদ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।