গণপরিবহন চালুর দাবিতে রাজশাহীতে শ্রমিকদের বিক্ষোভ

🗓 Sunday, 2 May 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 May 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহণ চালু ও বাস শ্রমিকদের করোনা কালীন সহায়তা প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

আজ সকালে মহানগরীর বাস টার্মিনাল এলাকায় শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে লক ডাউন চললেও সব ধরনের দোকান পাট, শপিং মল খোলা রয়েছে। তাই স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহণ চালু করলে, করোনা কালীন সময়ে বাস শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে খেয়ে পড়ে বাঁচবে। অবিলম্বে গণ পরিবহণ চালুসহ শ্রমিকদের করোনা কালীন সহায়তা প্রদান করার দাবি জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর