গত ২৪ ঘন্টায রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২২

🗓 Thursday, 16 December 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 16 December 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে আটক করে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২২ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, শাহমখদুম থানায়-০১ জন, পবা থানায়-০২, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা- ০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৩ জনকে আটক করে। এদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৬ গ্রাম হেরোইন, ০৭ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা, ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর