গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট সহ আরএমপি‘র অভিযানে আটক ২৪

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ২৪ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার ভালুকপুকুর এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে ও আওয়ামী লীগ নেতা মো: আবুল কালাম (৬৩)। বর্তমানে সে বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।