বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৯ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৯ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০৭.৫ লিটার দেশীয় চোলাইমদ, ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।