গত ২৪ ঘন্টায় আরএমপি‘র অভিযানে আটক ২৪ ॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Tuesday, 23 November 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 23 November 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৪ জনকে আটক করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৪ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৩ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর