গত ২৪ ঘন্টায় আরএমপি’র অভিযানে গ্রেফতার ২২

🗓 Saturday, 12 February 2022

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 12 February 2022

👁️ ২৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে আটক করে।

আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২২ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও দামকুড়া থানা-০৩ জনকে আটক করে। এদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২২৫ গ্রাম গাঁজা, ৪০ গ্রাম হেরোইন ও ০৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর