গত ২৪ ঘন্টায় রাজশাহীর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ মৃত্যু

🗓 Friday, 24 September 2021

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 Friday, 24 September 2021

👁️ ৩৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ ও নেগেটিভ হয়ে আরো ০৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ০৪ জন ও নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ০১ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে রাজশাহীর ০২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে বাসিন্দা রয়েছেন । মৃত ব্যাক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১৬ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ২৪০ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২৭৯ টি করোনার নমুনা পরীক্ষা করে ১১ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৩.৯৪ ভাগ। এর আগে গত পরশু ছিল ৫.২৬ ভাগ।
গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫৪ জন রোগী মৃত্যুবরণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর