বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন মৃত্যু বরণ করেন।
এদের মধ্যে আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৯ জন, নাটোরের ৬ জন, পাবনার ১ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৪টি বেডের বিপরীতে মোট ৫১৮ জন রোগী ভর্তি রয়েছেন।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৬১৫ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৮৪ জন সনাক্ত হয়েছেন। যা শতকরা ১৭.৫৯ ভাগ। এর আগে গত পরশু ছিল ১৮.৬০ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে শতকরা ১.০১ ভাগ।