গত ২৪ ঘন্টায় রাজশাহীর হাসপাতালে করোনার মৃত্যুর তালিকায় যুক্তহলো আরো ২৫

🗓 Wednesday, 14 July 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 14 July 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৭ জন, উপসর্গ নিয়ে ১৪ জন ও নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩ জন, নাটোর ৩ জন, নওগাঁর ২ জন, পাবনার ৩ জন, কুষ্ঠিয়ার ১ জন ও যশোরের ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫০০ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪৫৪টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৪৭১ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৭৭ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৮.৮৩ ভাগ। এর আগে গত পরশু ছিল ১৮.৯৬ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে শতকরা ০.১৩ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর