বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৫ জন, উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেন ।
মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোর ১ জন ও নওগাঁর ৩ জন ও পাবনার ৫ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৩৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৫১৩টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৪৮২ টি করোনার নমুনা পরীক্ষা করে ১১১ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২৩.০২ ভাগ। এর আগে গত পরশু ছিল ২১.২৮ ভাগ।