বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৯ জনকে আটক করে।
আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৯ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৫ জনকে আটক করে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৫ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৬ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৬০ বোতল ফেন্সিডিল, ৪১.৩০ গ্রাম হেরোইন, ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ লিটার চোলাইমদ ও ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।