গত ২৪ ঘন্টায় রাজশাহী নগর পুলিশের অভিযানে আটক ৪১ ॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Friday, 19 November 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Friday, 19 November 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী নগর পুলিশের অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪১ জনকে আটক করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪১ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০৪ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০৩ জন, দামকুড়া থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৫ জনকে আটক করে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২১ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৫ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হেরোইন, ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ লিটার দেশীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর