গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ৩২

🗓 Monday, 13 September 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 13 September 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩২ জনকে আটক করে।
আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩২ জনকে অটক করে
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৫ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জন গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪৩.৭৫ গ্রাম হেরোইন ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর