বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৩ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৩ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২০ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ -০৩ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৮ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১৫ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২২১.৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।